কানাডা'র সব চাইতে বৃহত্তর ও জনবহুল শহর টরন্টোতে গত ১ ও ২ সেপ্টেম্বর
বিশাল যাক জমক ভাবে শহর কে কাপিয়ে "ফোবানা ২০১২" সফল অনুষ্ঠান হয়ে গেল ।
লং উইকেনড এর সুবিধায় টরন্টোর ৯০ হাজার বাঙালির কেউ সময়
কাটিয়েছে বাসায় টিভির সামনে, কেউ ভেকেশনে আর কেউ ভীর জমিয়েছে হোটেল
শেরাটন ডাউন টাউন "ফোবানা ২০১২" তে । প্রায় ৮ থেকে ১০ হাজার বাঙালি
(বিভিন্ন সময়ে) উপভোগ করলো "ফোবানা" । টরন্টোর শিল্পী ও কলা কুশলীরা নাচে,
গানে, ছড়া, কবিতা ও নাটকে মাতিয়ে রাখলো ফোবানার প্রতিটি মুহূর্ত ।
অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ থেকে আগত বিশেষ শিল্পীরাই বলেছেন
"কানাডা-আমেরিকার " শিল্পীরাই যথেষ্ট ফোবানার জন্য, আমাদের দেশ থেকে আসার
প্রযোজন নেই .....
ধন্যবাদ টরন্টো বাসীকে "ফোবানা ২০১২" সফল করার জন্য ।
ধন্যবাদ টরন্টোর সকল শিল্পী ও কলা কুশলীকে
ধন্যবাদ সকল স্পন্সর, মেডিয়া পার্টনার ও রিপোর্টারদের কে
ধন্যবাদ সকল লেখক, কবি , সাহিত্যিকদের কে
ধন্যবাদ ফোবানা কমিটির সকল মেম্বার ও কর্মকতা কে
দাড়া আবু জুবায়ের
ফোবানা ২০১২ , কনভেনর, ফোবানা ২০১২ , টরন্টো